তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগর
মরহুম দৌলত মেম্বারের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি ও গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম দৌলত হোসেনের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে চর সৈয়দপুর এলাকার নিউ সিটি মাদবর বাড়ীর প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম দৌলত মেম্বার স্মৃতি সংগঠনের আয়োজনে এবং মরহুমের পরিবারবর্গের সার্বিক তত্বাবধায়নের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, আবুল মেম্বার, জালাল মাদবর, বিল্লাল সরকার, কালাম মাদবর, রমিজউদ্দিন মাদবর, মোশারফ মেম্বার, ইব্রাহিম মোল্লা, আব্দুল রহিম মেম্বার, মাওলানা আলী, ওয়াজ উদ্দিন, কামাল মুন্সী, কাশেম সম্রাট, রানা, ফয়সাল, রাজু, মিলন, রাজীব, মোমেন, কাউসার, নয়ন, আশাবউদ্দিন, বিজয়, মেরাজ, আক্তার হোসেন, শাহআলম, করিম মুন্সী, অর্ন প্রমূখ।