তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিসম্পাদকের পছন্দ

বিএন‌পির নাশকতা প্র‌তি‌রো‌ধে মোহাম্মদ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

খবর নারায়ণগঞ্জ. কম: বিএন‌পির নাশকতা প্র‌তি‌রো‌ধে মোহাম্মদ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল।
শুক্রবার (৯ ডি‌সেম্বর) বিকেলে শহরে মহানগর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলীর নেতৃ‌ত্বে বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলে যোগদান করে ।
এ‌বিষ‌য়ে মহানগর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী ব‌লেন, আগামী ১০ ডি‌সেম্বর বিএন‌পির বিভাগীয় গনসমা‌বেশ‌কে কেন্দ্র ক‌রে নয়াপল্ট‌নে যে নাশকতা চা‌লি‌য়ে‌ছে আমরা তার তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানাই। তারা ব‌লেছিল শা‌ন্তিপূর্ণ ভা‌বে সমা‌বেশ কর‌বে কিন্তু আমরা দেখলাম সমা‌বেশ‌কে কেন্দ্র ক‌রে তারা বিপুল প‌রিমান কক‌টেল মজুদ ক‌রে‌ছিল।
আ‌মি তা‌দের কা‌ছেই প্রশ্ন রাখ‌তে চাই, কোন শা‌ন্তি পূর্ণ সমা‌বেশ কর‌তে কি কক‌টে‌লের প্র‌য়োজন হয়? আমরা অ‌নেক সু‌যোগ দি‌য়ে‌ছি কিন্তু আর না। এবার আর কোন নৈরাজ্য মে‌নে নেওয়া হ‌বে না। এখন সময় প্র‌তি‌রোধ করার। তাই তাদের এই নাশকতা প্র‌তি‌রোধ কর‌তে আমা‌দের প্রান‌প্রিয় নেতা আনোয়ার ভাই‌য়ের নি‌র্দে‌শে আমরা মা‌ঠে আ‌ছি এবং থাকব।

Related Articles

Back to top button