জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে মত বিনিময় সভা
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রীবরদী উপজেলার ব্যাংক কর্মকর্তা, আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান, বণিক সমিতি, স্বর্ণ ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে শ্রীবরদী থানার আয়োজনে থানা হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। ।
পুলিশ উপ-পরিদর্শক সাইফুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনতা ব্যাংক ঝগড়ারচর শাখার ব্যবস্থাপক শাহীন পারভেজ, কাউন্সিলর আশরাফুল আলম বুদু, সাহেব আলী, শাহজান কবীর, শিল্প ও বহুমুখী বণিক সমিতির সভাপতি মোশারফ হোসনে, সোনালী ব্যাংক শ্রীবরদী শাখার সিনিয়র অফিসার সরোয়ারদী, ঝগড়ারচর চর বাজার ইজারাদার রেজাউল করিম রতন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আইন শৃঙ্খলার সার্বিক দিক নিয়ে আলোচনা করেন।
