তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো:বাদ‌লের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

খবর নারায়ণগঞ্জ.কম:

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ‌জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মো:বাদ‌লের নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো:বাদ‌লের নেতৃত্বে শহরের ২নং রেলগেইটস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মিলাদ ও দোয়া মাহফিলের পর ‌কেক কাটা হয়।

স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরি বিরুসহ সদর, বন্দর ও ফতুল্লা থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button