জাতীয়তাজা খবর

শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারে মাছ নিধনের অভিযোগ

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারে বিপুল পরিমাণের বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার ভোরে উপজেলার ভেলুয়া ইউনিয়ের চকবন্দি মিয়াবাড়ি গ্রামের রঙ্গি মিয়ার ছেলে রফিকের  মৎস্য খামারে এ ঘটনা ঘটে।  এতে রুই, কাতলা, মৃগেল ও বাটামাছসহ বিভিন্ন প্রজাতির  মাছ নিধনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত  রফিকের মা-বাবা জানান, দীর্ঘদিন যাবত প্রতিবেশী আব্দুল মোতালেব, হাবিবুর রহমান, শফিকুল, আক্রাম হোসেন, হাসেম মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলছে।  এরই জের ধরে আজ শনিবার ভোরে তার মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এতে বিভিন্ন প্রজাতির মাছ নিধনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষ আব্দুল মোতালেবের স্ত্রী হাসি বেগম বলেন, আমরা এ কাজের সাথে জড়িত নই। যা সম্পুন্ন মিথ্যা ও বানোয়াট। তাদের সাথে জমি নিয়ে বিরোধ চলছ।

Related Articles

Back to top button