তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগ‌ঞ্জ, সাতক্ষীরাসহ দে‌শের বি‌ভিন্নস্থা‌নে আকাশে দেখা গে‌ছে অদ্ভুত আলো

খবর নারায়ণগঞ্জ.কমঃ

হঠাৎ ক‌রেই নারায়ণগ‌ঞ্জের আকাশে দেখা মিলেছে অদ্ভুত এক আলোর। স্থানীয় বাসিন্দারা অনেকেই এ দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করেন মোবাইলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এ দৃশ্যের ভিডিও।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টা ২৭ মি‌নি‌টে দেখা মেলে অদ্ভুত ও রহস্যময় এ আলোর। এছাড়াও দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে দেখা গে‌ছে এ আ‌লো।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার আকাশেও দেখা মেলে অদ্ভুত এ আলোর। জেলার সব জায়গা থেকেই এ আলো দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়া অধিদফতর বলছে- মেঘ ও সূর্যের সংমিশ্রনে এমন আলোর উৎপত্তি হয়েছে।

এ প্রসঙ্গে সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, আকাশে মেঘ ও সূর্যের সংমিশ্রণে এমনটা তৈরি হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাতক্ষীরা জেলার সব এলাকা থেকে এ চিত্র দেখা গেছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button