জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নব নির্বাচিত শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগ কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
নব নির্বাচিত শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগ কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি মোতাহারুল লিটনের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নব নির্বাচিত সাধারন সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান সুজা, লাবিনা আক্তার লিমা, যুগ্ম-সাধারন সম্পাদক এডিএম শহিদুল ইসলাম, এড. তরিকুল ইসলাম ভাসানী, সাংগঠনিক সম্পাদক এড. মেরাজ উদ্দিন চৌধুরী ও প্রচার সম্পাদক মিজানুর রহমান রাজা। আলোচনা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন খড়িয়া কাজির চর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম.এ খালেক।
এসময় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

