জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
দীর্ঘ ৭ বছর পর শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় শ্রীবরদী পৌরসভার সাতানী শ্রীবরদী এলাকায় ধানের খুলায় এই সম্মেলন শুরু হয়। এদিকে সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ  আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এতে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল।
এছাড়া বিশেষ অতিথির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং এবং শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চান।
প্রথম অধিবেশনের শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল বর্তমান কমিটি ভেঙে দেন। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button