নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা?

জানা যায়, বিগত ২০১৮ সালের ৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ে যোগদান করেন দূর্নীতিবাজ কর্মকর্তা ডিডি আসাদুজ্জামান সরদার। তারপর থেকে তার একক আধিপত্ব বিস্তার করে গোদনাইল আশ্রয়কেন্দ্র ও মুসলিমনগর এতিমখানা থেকে প্রচুর টাকা ও আসবাবপত্র বাবদ টাকা আত্মসাৎ করে। এছাড়াও গোদনাইল আশ্রয়কেন্দ্রে জনবল নিয়োগ কার্যক্রমে মোটা অংকের টাকা ঘুষের লেনদেন করে বলে অভিযোগ রয়েছে। তাছাড়া বিভিন্ন সংগঠন রেজিষ্ট্রেশন ও বিভিন্ন ভাতা করাতে গেলে উৎকোচ গ্রহণ করেন এই অসাধু কর্মকর্তা। সাধারণ মানুষ চিকিৎসা ও শিক্ষা সহায়তা নেওয়ার জন্য আবেদন করলে বছরের পর বছর পড়ে থাকে তার কার্যালয়ে। মানুষ মরে গেলেও আর সাহায্য সহযোগীতা আসেনা। কারন একটাই, তাকে টাকা দিলেই মিলে সহায়তা। তার কারনেই অনেক সংগঠন নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং প্রকল্প সমন্বয় পরিষদ কুক্ষিগত করে রেখেছিল। তার মনোনীত স্বৈরাচার, ফ্যাসিবাদদের সুযোগ সুবিধা দেওয়াই ছিল তার মূখ্য বিষয়। আওয়ামী সরকারের পা’চাটা এই কর্মকর্তা উপজেলা সমাজ সেবা কার্যালয়গুলোকেও ছাড়েনি। সেখানেও তার উৎপাত ছিল ভয়ানক। কোন কর্মকর্তাই তার অসাদচরনের কারনে ঠিকমতো কাজ করতে পারেনি। অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দাতা হিসেবেও তার জুড়ি নেই। জেলা কার্যালয়টি মানুষের উপকারের আশ্রয়স্থল হলেও তিনি তা করেছিলেন ঘুষের বানিজ্যস্থল। ডিডি আসাদুজ্জামান যে বাড়ীতে ভাড়া থাকেন (ফরিদা বিল্ডিং) সেই বাড়ীর ভাড়া পর্যন্ত এতো বছর দেয়নি। দেই দিচ্ছি বলে তালবাহানা করতে থাকে মালিকের সাথে। ২০১৮ সাল থেকে অদ্যবধি পর্যন্ত কয়েক লক্ষ টাকা ভাড়া জমে আছে ডিডি আসাদুজ্জামানের। বর্তমানে তার নরসিংদী জেলা কার্যালয়ে বদলি হলেও তিনি যেতে ইচ্ছুক নন। নারায়ণগঞ্জে যথেষ্ট পরিমান মধু থাকায় তিনি মধু সংগ্রহে ব্যাস্ত সময় পাড় করছেন এবং বিভিন্ন সরকারী, বে-সরকারী প্রোগ্রামে অংশগ্রহণ করছে নীতি বহিঃভূত। তাকে চাকুরী থেকে অবমুক্তির চিঠি দেওয়ার পরও তা মানছেন না বরং তদবির বানিজ্য চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জে থাকার জন্য। তার এহেন কর্মকান্ডে অফিসের অনেকেই বিব্রত।
আরো জানা যায়, নরসিংদী জেলার সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপসকে নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হিসেবে প্রেরণ করেছে সমাজকল্যাণ মন্ত্রনালয়। উপপরিচালক মাসুদুল হাসান তাপসের যোগদানের পূর্ব পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান হোসেনকে তার স্বীয় দায়িত্বসহ উপপরিচালকের রুটিন দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়।


