তাজা খবররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন

খবর নারায়ণগঞ্জ.কম:

সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিনকে আহবায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব দায়িত্ব দিয়ে ৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সেই সাথে নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিবসহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাবেক সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিত্বে তারা আরও উল্লেখ করেন, আন্দোলন সংগ্রামের সূতিকাগার হিসেবে খ্যাত প্রাচ্যেরডান্ডি নারায়ণগঞ্জ জেলার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। যারা রাজপথে থাকা শহীদ জিয়ার আদর্শের সৈনিক তাদেরকে মূল্যায়নের মাধ্যমে আবারো জেলা বিএনপিকে উজ্জীবিত করেছে।।

আহবায়ক রাজপথের লড়াকু সৈনিক ও জেলা বিএনপির অভিভাবক সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন সহ সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহবায়ক মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, খন্দকার মাসুকুল ইসলাম রাজীব, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন ও জুয়েল আহম্মেদ।

Related Articles

Back to top button