তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় চাষাড়াস্থ এসোসিয়েশন কার্যালয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বি করেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী।
সভায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান উল রাজিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৩ জন সাবেক সভাপতি তাপস সাহা, মাহমুদ হাসান কচি ও হাজী হাবিবুর রহমান শ্যামল, সাবেক সিনিয়র সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক সহ-সভাপতি ও নির্বাহী সদস্য আমির হোসেন, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান, প্রচার সম্পাদক শহিদ হোসেন, নির্বাহী সদস্য বিশাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক কেএইচ মিলন, সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাস, সাবেক ক্রীড়া সম্পাদক সোহেল রানা ও সদস্য ডিনার মাহমুদ ভুইয়া।
বিশেষ সাধারণ সভায় এসোসিয়েশনের ২০২৩ সালের আয়-ব্যয় হিসাব ও অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচী উপস্থাপন করা হয়। এছাড়াও বিশেষ করে নির্বাহী কমিটির ৪ টি শূন্য পদ পূরণের জন্যে দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Related Articles

Back to top button