জাতীয়ঢাকা বিভাগতাজা খবরবিভাগীয় সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যুবলী‌গের ৫০তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপল‌ক্ষে ফাইজুল ইসলামের নেতৃ‌ত্বে হাজা‌রো নেতাকর্মীর ঢাকার যুব মহাসমা‌বেশে যোগ‌দান

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলা‌দেশ আওয়ামী যুবলী‌গের ৫০তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপল‌ক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যা‌নে যুব সমাবেশে ফতুল্লা থানা যু্বলী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলা‌মের নেতৃত্বে ঢাকার রাজপথে শামীম ওসমানের নামে স্লোগানে থানা যুবলীগের হাজা‌রো  নেতাকর্মীর যোগদান। মহা সমাবেশে হাজা‌রো  নেতাকর্মী নিয়ে যোগদান করেন চমক দেখিয়েছেন ফতুল্লা থানা যুবলীগ।

শুক্রবার সকালে সুবর্ণ জয়ন্তী উপল‌ক্ষে যুব মহাসমা‌বেশে অংশ নি‌তে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের উ‌দ্যো‌গে পঞ্চাশ হাজার লো‌কের সমাগম নি‌য়ে অংশ নেন যুব মহাসমা‌বে‌শে। তা‌রই আদ‌লে ফতুল্লা থানা যু্বলী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলা‌মের নেতৃ‌ত্বে হাজা‌রো নেকাকর্মীর মি‌ছিল নি‌য়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনা‌রে গি‌য়ে জেলা যুব লী‌গের মি‌ছি‌লে যোগ‌দেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার থে‌কে জেলা আওয়ামী যুবলীগী‌গের ব্যানারে পঞ্চাশ হাজার নেতাকর্মী নি‌য়ে শহীদ সোহরাওয়ার্দী উদ্যা‌নে মহা সমা‌বে‌শে যোগ‌দেন।এসময় আরো ‍উপস্থিত  ছিলেন, ফতুল্লা থান যুবলী‌গের সহ-সভাপ‌তি মোক্তার হো‌সেন, যুগ্ম সাধারণ সম্পাদক ম‌নির হো‌সেন,  ৭নং ওয়ার্ড যুবলী‌গের সভাপ‌তি ইকবাল, সাধারণ সম্পাদক হান্নান, ৮নং ওয়ার্ড যুবলী‌গের সভাপ‌তি কাজী সাগর, সাধারণ সম্পাদক বাবু, ফতুল্লা থানা যুবলী‌গ নেতা ইস‌তিয়াক ইসলাম না‌হিদ,মিজানুর রহমান মিষ্টার,ইকবাল মাদবর,মীর রিপন,আলমীর হোসেন সোনালী, আলমগীর হোসেন সহ নেতা কমীবৃন্দরা।

Related Articles

Back to top button