তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রতিবন্ধীদের নিয়ে নিরন্তর জীবন যুদ্ধে সেলিম ওসমান বেচে থাকার অনুপ্রেরণা – হাসিনা রহমান সিমু 

খবর নারায়ণগঞ্জ.কম :
হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের পরিচালনা পর্ষদের উদ্যোগে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের অভিভাবক নারায়ণগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান মহোদয়ের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে অটিস্টিক শিশু-কিশোররা সহ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান মিয়া সহ পরিচালক বৃন্দের মাঝে মতিউর রহমান মুক্তি, খোকন গাজী, মাকসুদুর রহমান হিটু, মোঃ সেলিম ও শিক্ষক শিক্ষয়িত্রীগণ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়াতে সেলিম ওসমানের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলের শুরুতেই প্রতিষ্ঠানটির কর্মাধ্যক্ষ হাসিনা রহমান সিমু এমপি সেলিম ওসমান এর বিভিন্ন মানবিক কার্যক্রম গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, প্রতিবন্ধীদের নিয়ে আমাদের নিরন্তর জীবন যুদ্ধে সেলিম ওসমান আমাদের বেচে থাকার অনুপ্রেরণা।  আমরা যখন অসহায় অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে জীবন তরী পারি দিতে দিতে কখনো কখনো হতাশ হয়ে হাল ছেড়ে দিতে চাই ,ঠিক তখনই তিনি পিতৃস্নেহে আমাদের পাশে এসে দাড়ান। আমাদের জীবন যুদ্ধে সাহস জোগান।
আমরা আল্লাহর  কাছে এই প্রার্থনাই করি আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন যাতে উনি আমাদের মাঝে এসে এই অসহায় অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের পৃত্যিস্নেহে কাছে ডেকে নিতে পারে।
মিলাদ ও দোয়া শেষে নেওয়াজ বিতরণ করা হয়।

Related Articles

Back to top button