প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলী দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত
খবর নারায়নগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন গোগনগর ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) বাদ যোহর নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী, প্যানেল চেয়ারম্যান মেম্বার জাহাঙ্গীর হোসেন, মেম্বার রফিকুল ইসলাম রফিক, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সমাজসেবক কাশেম সম্রাট, নওশেদ চেয়ারম্যানের পুত্র কাশেম আলী ও রাজু, সম্রাট সরদার, মোঃ রানা, জসিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য নওশেদ আলী ২০১১ সালে প্রথম বার ও ২০১৬ সালে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।জীবদ্দশায় নওশেদ আলী ছিলেন অত্যন্ত মিশুক,সহজ সরল,পরোপকারী। তার সহজ সরল জীবন যাপন গোগনগর ইউনিয়ন বাসীর হৃদয়ে আসন করে নেয়। আজো গোগনগর বাসী তাকে শ্রদ্ধার সাথে স্মরন করে।