শ্রীবরদীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
শেরপুর প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালী শেষে হলরুম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ উমর ফারুক, বিআরডিবি সভাপতি ফখরুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, প্রেসক্লাব শ্রীবরদী’র
সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সমবায়ী মেরিনা আক্তার প্রমুখ।
এসময় ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমিয় জ্যােতি সাইফুল্লাহ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন
দফতরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সফল সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।


