তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ও প্রত্যাহারের দাবীতে জেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

খবর নারায়ণগঞ্জ.কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ক‌রে‌ছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
বুধবার (২ নভেম্বর) দুপুরে রেলওয়ে ষ্টেশনের সামনে থেকে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনু‌ষ্ঠিত হয়। মি‌ছিল‌টি চাষাড়া শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
জেলা যুবদলের আহবায়ক গোলম ফারুক খোকনের সভাপতিত্বে সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বাংলাদেশর যেই রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যারা একটু রাজনীতিতে জনপ্রিয় উঠে তখন তার না‌মে এই সরকারের পেটুয়া বহীনি দিয়ে গ্রেফতা‌রি প‌রোয়ানা জা‌রি ক‌রে।
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে সারাদেশে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে, ঠিক সেই মূহুর্তে আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের নেতা তারেক রহমান এবং তার সহধর্মীনী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা এ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবী জানাচ্ছি
এসময় বি‌ক্ষোভ মি‌ছি‌লে জেলার বি‌ভিন্নস্থান থে‌কে কর্মীরা অংশগ্রহন ক‌রেন।

Related Articles

Back to top button