তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে আসামির অনুপস্থিতিতে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন আড়াইহাজারের বাগদী এলাকার মৃত জাহেদ আলীর ছেলে নবী হোসেন। ঘটনার সময়ে সোনারগাঁয়ের সাদীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রকিবুদ্দিন আহমেদ রকিব রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১০ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন নবী হোসেন। পরে গলায় রুমাল পেঁচিয়ে তাকে হত্যা করেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

Related Articles

Back to top button