তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মরহুম ইদ্রিস আলী মেম্বারের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পিতা, বাংলাদেশ আওয়ামী লীগ এর দুঃসময়ের কান্ডারী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম ইদ্রিস আলী মেম্বার এর ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বাদ মাগরিব আলীগঞ্জ লেবার হলে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহম্মেদ সোহেলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় দানবীর মরহুম ইদ্রিস আলী মেম্বারের জীবনাদর্শের উপর আলোকপাত করে স্মৃতি চারণ করেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার,জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহ-সভাপতি মোঃ অহিদুর রহমান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, ফতুল্লা থানা মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সালাউদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন রাজু, কোষাধ্যক্ষ মোঃ জামাল আহম্মেদ, সহ কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক লিটন শিকদার সহ প্রচার সম্পাদক কাইয়ুম খান, দপ্তর সম্পাদক আনোয়ারুল কবির, সহ দপ্তর সম্পাদক কাশেম মাহমুদ ইকবাল, সহ আইন বিষয়ক সম্পাদক বাবু আহমেদ, সদস্য মোঃ আব্দুল মান্নান, মোঃ রুবেল, ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাষ্টার, আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সহ-সভাপতি হাবিব খন্দকার।
মহান রাব্বুল আলামিন যেনো মরহুম ইদ্রিস আলী মেম্বারকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন সেই প্রার্থনা করে স্মরণ সভা শেষে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা হারুন অর রশিদ।
উল্লেখ্য, এই ক্ষণজন্মা মানুষটি ১৯৩৯ সালের ১লা মে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম ধনাঢ্য পরিবারে পিতা শেখ আফসিন মাদবরের ঘরে জন্মগ্রহন করেন। তারা ছিলেন দুই বোন, তিন ভাই। ভাইদের মধ্যে তিনি ছিলেন ছোট। তাঁর শিক্ষাজীবন কাটে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং সরকারি তোলারাম কলেজে।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে হত্যার পর যখন আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতনের ষ্টীম রোলার চলে, ঠিক তখনো নিজ এলাকায় আওয়ামীলীগকে সংগঠিত করতে জীবন বাজি রেখে কাজ করে গেছেন প্রয়াত ইদ্রিস আলী। গণমানুষের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার এই রাজনৈতিক দলটির একজন নিবেদিত কর্মী ছিলেন তিনি। তিনি অত্র এলাকায় দান বীর ইদ্রিস আলী মেম্বার নামেই খ্যাত ছিলেন। তিনি স্বাধীনতার পর থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় মেম্বার ছিলেন। সমাজসেবক, শিক্ষানুরাগী, দান বীর ও গনমানুষের ভালোবাসার প্রয়াত এই নেতা সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে রেখেছেন বহু অবদান। স্বাধীনতার পর পাগলা জুনিয়র হাই স্কুলকে একটি পূর্নাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রুপান্তর করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তারই দেখানো ধারাবাহিকতায় আজ পাগলা উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীট হিসেবে রুপ নিয়েছে। শুধুমাত্র এই একটি প্রতিষ্ঠানেই নয়, নারায়ণগঞ্জ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ছিলেন তিনি। নারায়ণগঞ্জ মহিলা কলেজ গড়ে তোলায় তাঁর ছিলো অসামান্য অবদান।
বর্ণাঢ্যময় জীবনে মরহুম ইদ্রিস আলী মেম্বার এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তিনি নিজেকে বিলিয়ে দেন। প্রয়াত এই নেতা যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে। একটি সুন্দর, আদর্শ, শিক্ষিত বাসযোগ্য সমাজ গঠনই ছিলো তাঁর একমাত্র ব্রত।

 

Related Articles

Back to top button