তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

ডিবি পুলিশের অভিযানে ১৫০০ পিছ ইয়াবাসহ একজন গ্রেফতার

খবর নারায়ণগঞ্জ.কম :

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া নয় টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড়স্হ হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে ১৫০০ পিছ ইয়াবাসহ ফারজু আক্তার নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ইমদাদুল ইসলাম তৌয়ব, এস.আই সৈয়দ রুহুল আমিন, এস.আই হরবিলাষ, এস.আই ফরিদ সংগীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রেখেছেন। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং- ৫০। গ্রেফতারকৃত আসামি ফারজু আক্তার (৩৪) চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আবুল বাশারের মেয়ে। বর্তমানে সে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি হেকমত আলী স্কুল রোডের বাসীন্দা।

Related Articles

Back to top button