তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির সমাবেশে কাশীপুর ইউনিয়ন যুবদলের মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান সহ মুন্সিগঞ্জ এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত নেতাকর্মী হত্যা ও আহত করা এবং জ¦ালানী তেলের অস্বাভাবিক জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং সহ বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টম্বর) বিকেল ৩টায় নগরীর চাষাড়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এসময় নারায়ণগঞ্জ কাশীপুর ইউনিয়ন যুবদল একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন যুবদল সভাপতি আরিফ মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জুয়েল রানা, সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, শাহীন কাদীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button