জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসুচি উদ্ধোধন
রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) সকালে উপজেলার লংগরপাড়া বাজারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুছ আনুষ্ঠানিকভাবে এ কর্মসুচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খাদ্যগুদাম কর্মকর্তা বোরহান উদ্দিন, খড়িয়াকাজির চর ইউপি চেয়ারম্যান দিলাল মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, এ কর্মসুচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ২০ জন ডিলারের মাধ্যমে ১২ হাজার ৫১১ জন সুবিধাভোগী ১৫ টাকা কেজি দরে চাল ক্রয় করবে।