তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপি ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা যুবদলের র‌্যালি

খবর নারায়ণগঞ্জ: জাতীয়তাবাদি দল (বিএনপি)’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে র‌্যালি করেছে ফতুল্লা থানা যুবদল। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে শহরের মর্গ্যাণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ র‌্যালি করে সংগঠনটি।
প্রায় শত শত নেতাকর্মীদের অংশগ্রহনে ফতুল্লা থানা যুবদলের এ র‌্যালিটি মর্গ্যাণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে বের হয়ে ২নং রেলগেট এলাকায় পুলিশের বাধার সম্মুখিন হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব মো: সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: ইসমাইল খান, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম লাভলু, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক টিটু, এনায়েন নগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মনির হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম প্রধান, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো: খাইরুল আলম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাজু, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: শাহীন প্রমূখ।

Related Articles

Back to top button