তাজা খবরফতুল্লা থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শামীম ওসমানের ডাকা জনসভায় বিশাল মিছিল নিয়ে বিপ্ল‌বের যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম: সন্ত্রাস,জঙ্গীবাদও ষড়যন্ত্রের প্রতিবাদে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ডাকা জনসভায় বিশাল মিছিল নিয়ে জা‌নে আলম বিপ্ল‌বের যোগদান ।

শনিবার (২৭ আগস্ট) বিকালে তল্লা এলাকা থেকে জা‌নে আলম বিপ্ল‌বের নেতৃত্বে  মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা স্লোগান দেন শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শামীম ওসমানের নেতৃত্বে আমরা আছি এক সাথে। শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।

বিপ্লব বলেন, ঘাতক দালালদের বিরুদ্ধে শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেগে উঠেছে। আমরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মিলে সফল করার জন্য চেষ্টা করেছি। এখন অপেক্ষা সারাদেশের জেগে উঠার।

প্রসঙ্গত, দেশ বিরোধী চক্রান্তকারীদের নিজেদের শক্তির জানান দিতে এই সমাবেশের ডাক দেন একেএম শামীম ওসমান।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জের সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা শামীম ওসমান।

Related Articles

Back to top button