তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নাসিক প্রশাসক সাখাওয়াতকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. মুজিবুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমান, অ্যাসোসিয়েশনের নেতা কবির হোসেন, মনিরুজ্জামান, আলিনুর শরীফ শামীম, রব শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

