তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জজ এর লাশ দাফন 

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের আলীগঞ্জ এলাকার  বাসিন্দা,কুতুবপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার ৩১ মে বিকেল ৫ টায় আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার শেষে বাদ আসর আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে আলীগঞ্জ মাদ্রাসাস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় নারায়ণগঞ্জ  জেলা প্রশাসনের কর্মকর্তা, নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা, ফতুল্লা মডেল থানার কর্মকর্তারা অংশ নেন। এসময়  নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অর্নার প্রদর্শন করে।
গার্ড অব অনার প্রদান কালে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো: সাজ্জাদ হোসেন,সহকারী কমিশনার ভুমি ফতুল্লা, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলী,নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শাহজাহান ভুইয়া জুলহাস, এনায়েতনগর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পাকশী, বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা গোলাপ মৃধা, বীর মুক্তিযোদ্ধা মো ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বশিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী মমিনুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মো নুর আলম মিয়া (নৌ কমান্ডো), জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ,কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, কুতুবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো: জহির উদ্দিন জজ ৩১ মে বুধবার সকাল সাড়ে ৫ টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২, তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে নাতী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Back to top button