তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
২৬ ফেব্রুয়ারি ২৬ রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমেদ এর সঞ্চালনায় দায়িত্বশীল তারবিয়াত ২০২৬ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর।

উক্ত দায়িত্বশীল তারবিয়াতে আগামীর দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক অগ্রযাত্রা এবং আদর্শিক মানোন্নয়নকে সামনে রেখে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

ইনশাআল্লাহ, এই পরিকল্পনার আলোকে আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

Related Articles

Back to top button