তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদ

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি একজন ব্যবসায়ী, ক্রিড়া সংগঠক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতিক পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি চলমান ছিলো আমার। কিন্তু সাম্প্রতিক সময়ে নির্বাচনকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটেছে, যা কিনা সারাদেশের মানুষ জানে। মনোনয়ন দেয়ার পর থেকেই আমি নির্বাচন করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু এসব ঘটনার পর যখন পরিবারের কাছ থেকে নিরাপত্তার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হই তখন কোন প্রশ্নের উত্তর দিতে পারিনা।
তিনি আরও বলেন, সর্বপ্রথমেই হচ্ছে আমার পরিবার তাই পরিবারের কথা আমার মানতে হচ্ছে। যদিও পূর্বেও আমি পরিবারের সাথে কথা বলে নির্বাচনের পথে হেটেছিলাম কিন্তু ইদানীং সময়ের হিসেব ভিন্ন। বিভিন্ন ঘটনার কারনে আমার পরিবার এখন ভীতসন্ত্রস্ত। তাই পরিবারের বাঁধার কারনে এখন আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমার উপর কোন চাপ নেই বা দল থেকেও কোন সমস্যা নেই শুধুমাত্র পরিবারের কথা রাখার জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তার মানে এই নয় যে আমি মানুষের সেবা করা বন্ধ করে দিবো। শুধুমাত্র রাজনীতি করলেই যে মানুষের সেবা করা যায় তা নয়, বিভিন্নভাবে মানুষের সেবা করা যায়। আর এ সেবা দেয়ার ধারাবাহিকতা চলমান থাকবে।

Related Articles

Back to top button