তাজা খবরথানার সংবাদফতুল্লা থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীগণ
খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিলেন প্রতিদ্বন্ধি প্রার্থিরা।
বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানের কাছে সদস্য প্রার্থীগণ তাদের মনোনয়ন পত্র জমা দেন এবং দুপুর ১ টার দিকে ডিসি সম্মেলন কক্ষে চেয়ারম্যান প্রাথী আওয়ামী লীগ সমর্থীত ২০০১ সালের ১৬ জুনে বোমা হামলায় দুই পা হারানো নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল মনোনয়ন পত্র জমা দেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-২০২২ আগামী ১৭ অক্টোবর সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর। আপিলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। এছাড়াও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
মনোনয়ন পত্র জমা দিলেন যারা, ১নং ওয়ার্ডে আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মুজবিুর রহমান , সায়েম রেজা, ২নং ওয়ার্ডে আমিন উল্লাহ রতন, রাসেল শিকদার, মো রুহুল আমিন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মোবারক হোসেন, মাছুম আহম্মেদ, মোস্তফা হোসেন চৌধুরী, আরিফুর ইসলাম আলী নূর, ৩নং ওয়ার্ডে ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান, শেখ এনামুল আলম বিদ্যুৎ, আবু নাইম, ৪নং ওয়ার্ডে মিয়া মোঃ আলাউদ্দিন, ৫নং ওয়ার্ডে আনছার আলী, সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডে সাদিয়া আফরিন, আছিয়া খানম সুমি, নাছরিন আক্তার, ২নং ওয়ার্ডে নূর জাহান, কোহিনূর ইসলাম, হাওয়া বেগম, সীমা রানী পাল, শাহিদা মোশাররফ।



