তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আনন্দধামের উদ্যোগে স্থিতিশীল সমাজ বিনির্মানে সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

খবর নারায়ণগঞ্জ.কম:
আনন্দধাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে  “স্থিতিশীল সমাজ বিনির্মানে মাহে রমজানের তাৎপর্য”- শীর্ষক আলোচনা সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে স্থানীয় গ্রীন আপেল রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি সংস্থার কর্মকর্তা ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলন মেলায় রুপান্তরিত হয়।
আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো মারুফের সঞ্চালনায় ,আনন্দধামের ভাইস চেয়ারম্যান লোকমান আহমেদ ও মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আতাউর রহমান  মুকুল, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার,  বি এন পির অন্যতম প্রভাবশালী নেতা মাজহারুল ইসলাম যোসেফ, বিশিষ্ট সমাজহিতৈষী মো: ডিপটি, জনাব নাজমুল হাসান, বিশিষ্ট সমাজহিতৈষী আহসানুল কবির সাগর সহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি বৃন্দ।
বক্তারা  বর্তমান সামাজিক প্রেক্ষাপট বর্ননা করে মাহে রমজানের সংযম সাধনার মাধ্যমে  অর্জিত নৈতিক মনোবলকে কাজে লাগিয়ে সুষ্ঠু ও নিরাপদ সমাজ গঠনে নাগরিকদের সম্পৃক্ত হতে আহবান জানান। তারা বলেন মাদকতার কড়ালগ্রাসে অবক্ষয়মান সামাজিক পতন রোধে রমজানের সংযম সাধনা ঢাল স্বরুপ।
তারা আনন্দধামের প্রশংসা করে বলেন, আনন্দধাম এমন একটি  সামাজিক প্লাটফর্ম যেখান থেকে সমাজের নাগরিকরা নাগরিক হিসেবে তাদের দায়িত্ব বোধ সম্পর্কে অভিহিত  হতে পারে। আনন্দধাম  সংগঠন যে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাজের নাগরিকদের মধ্যে তাদের নাগরিক দায়িত্ব বোধ ও রাস্ট্রীয় চেতনার উম্মেশ জাগ্রত করে সুষ্ঠু সমাজ গঠনে কাজ করে যাচ্ছে, তা আমাদের জন্যে অণুস্মরনীয়।
সভাপতির বক্তব্যে হাসিনা রহমান সিমু বলেন, আনন্দধাম মনে করে মাদকমুক্ততা ব্যতীত স্থিতিশীল সমাজ বিনির্মান অসম্ভব।  তাই সর্বপ্রথম সমাজকে মাদকতা থেকে মুক্ত করার গুরুত্ব দিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  আনন্দধামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ইকবাল আহমেদ, বাবু শ্যামল দত্ত, এনামুল হক প্রিন্স, আবদুল মোতালেব সানি, মজিদ মৃধা, খোকন গাজী, মজিবুর রহমান, জাহাঙ্গীর ডালিম, ডা. অমল মন্ডল, রতন সাহা, বাবু বিশ্বজিৎ সাহা, বিপ্লব ঘোষ, বিশিষ্ট কণ্ঠ শিল্পী জি এম রহমান রনি, মো: মাসম প্রমুখ।
আলোচনা অন্তে মোনাজাত পরিচালনা করেন আনন্দধামের সিনিয়র সিটিজেন বিষয়ক পরিচালক আবদুর রহমান বাচ্চু।

Related Articles

Back to top button