জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে জাকজমক ভাবে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ‍্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন।
ফিরোজ-লিটন উর্ধ্বসিড়ি ক্রীড়া চক্রের পরিচালনায় ও পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অন‍্যান‍্যের মাঝে উপস্থিত ছিলেন প্রভাষক হাফিজুর রহমান, পলাশীকুড়া স্কুলের প্রধান শিক্ষক নেছার উদ্দিন, সমাজ সেবক দরবেশ আলী, ইউপি মেম্বার আব্দুর রশিদ, হযরত আলী, আনছারুল ইসলাম, আমিনুল ইসলাম দুলাল, নবী হোসেন প্রমুখ।
অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তৃনমুল পর্যায় থেকে সেরা একাদশ একটি দল বাছাইয়ের লক্ষে খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রবিন হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এলাকার তরুন সমাজকে অপকর্ম ও মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার উদ‍্যাগ নেয়া হয়েছে।
উদ্বোধনী খেলায় অংশ নেয় আন্ধারুপাড়া একাদশ ও পলাশীকুড়া একাদশ। খেলাটি ০-০ গোলে সমাপ্ত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে দুর-দুরান্তের শত শত ক্রীড়া মোদি দর্শকের উপস্থিতি দেখা গেছে।

Related Articles

Back to top button