আইন-আদালতআড়াইহাজার থানাতাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

আড়াই হাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চালক জামান হোসেন হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে  নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম(৩৭)। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলেন- আজগর। খালাসপ্রাপ্ত হলেন- জাহিদুল ইসলাম।

হত্যার শিকার অটোরিকশাচালক জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ৫ জন আসামির মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদলত। এবং একজন আসামিকে ১০ বছরের কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া অপর এক আসামিকে খালাস দিয়েছে।

তিনি আরও বলেন, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে,  ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় কসটেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অটোরিকশাচালক জামানের মরদেহটি শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদি হয়ে মামলা করেন। সেই মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।

Related Articles

Back to top button