শ্রীবরদী থানায় পদ্মা সেতু ও পিঠা উৎসবে উপচে পড়া ভীড় 


Jahid প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ৯:৩৪ অপরাহ্ন / ২২
শ্রীবরদী থানায় পদ্মা সেতু ও পিঠা উৎসবে উপচে পড়া ভীড় 
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি:
মহান বিজয় দিবসকে ঘিরে শেরপুরের শ্রীবরদী থানায় পদ্মা সেতুর অবয়বে ককসিট দিয়ে নির্মান করা হলো প্রতীকি স্বপ্নের পদ্না সেতু।শ্রীবরদী থানা পুলিশ বলছে দেশের এত বড় অর্জন মানুষকে দেখাতে,চিনাইতেই পুলিশের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস।এক মাসের চেষ্ঠায় নির্মাণ করা হলো এই সেতু।গতকাল ১৯ ডিসেম্বর সোমবার বিকালে দৃষ্টি নন্দন পদ্মা সেতু সবার জন্য উন্মুক্ত করা হয়।পদ্মা সেতুকে ঘিরে থানা প্রাঙ্গনে বসে পিঠা উৎসব।পুলিশের পক্ষ থেকে অসংখ্য দাওয়াতি মানুষকে অন্তত ১০ প্রকারের ফ্রি পিঠা সরবরাহ করা হয়।সোমবার বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত পদ্মা সেতু ও পিঠা উৎসবে যোগ দিতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
জানা গেছে বিজয় দিবসে দেশের বহুমুখি, সব চেয়ে ব্যয় বহুল ও দক্ষিণবঙ্গের সাথে দেশের যোগাযোগের এই পদ্মা সেতুকে জনগনের উদ্দেশ্যে প্রদর্শণ করা হয়।বসবে পিঠার মেলা।পুলিশের পক্ষ থেকে সেতু দেখতে ও পিঠার উৎসবে আসার জন্য দাওয়াত দেওয়া হয়েছে জেলার রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক অঙ্গনসহ বিশিষ্ঠ নাগরিকদের।নানা রঙের লাইটিং এ সুসজ্জিত থানায় সকল জনসাধারনের জন্য সেতু  প্রদর্শন ও পিঠা উৎসবের আয়োজন কয়েক দিন ধরে উপজেলা ব্যপি বেশ।আলোচনা রয়েছে।১০০ ফুট দৈর্ঘ্য পদ্মা সেতুটি নির্মান করা হয়েছে দুই ট্রাক ককসিট দিয়ে।সেতুর পাশে ককসিট দিয়ে রঙ করে লাগিয়ে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।পদ্নাসেতু দেখতে ও পিঠা উৎসবে এসেছিলেন স্থানীয় এমপি প্রকৌশলি একে ফজলুল হক ,জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ও বিশিষ্ঠ জনেরা।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেছেন সরকারের বিশেষ সাফল্য পদ্মা সেতু  এখানের অনেক মানুষ বাস্তবে দেখতে পারেনি।অনেকের ভাগ্যে হয়ত দেখা আর সম্ভব হবে না।পদ্মা সেতু কেমন,তা দেখাতেই ছোট করে হলেও স্থানীয় থানা পুলিশ এই ব্যবস্থা করেছে।বিজয়ের মাস সারা ডিসেম্বর ব্যাপি এই পদ্না সেতু জনগনের জন্য উন্মুক্ত থাকবে।