ফতুল্লা যুবদল নেতা রুবেলের নেতৃত্বে ঢাকার র‍্যালিতে বিশাল মিছিল


Jahid প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন / ০
ফতুল্লা যুবদল নেতা রুবেলের নেতৃত্বে ঢাকার র‍্যালিতে বিশাল মিছিল

খবর নারায়ণগঞ্জ.কম:

​ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ঢাকার কেন্দ্রীয় র‍্যালিতে নারায়ণগঞ্জ জেলা শাখা যুবদলের উদ্যোগে এক বিশাল ও সুসংগঠিত মিছিল নিয়ে যোগদান করেছেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন।

​শনিবার (৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে রুবেল হোসেনের সক্রিয় নেতৃত্বে হাজারো যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেন। পুরো মিছিলজুড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

​র‍্যালি শেষে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও নির্ধারিত সমাবেশস্থলে দলের হাজার হাজার নেতাকর্মী একত্রিত হন।

​র‍্যালিতে যোগদানের বিষয়ে ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন বলেন, “৭ই নভেম্বর আমাদের জাতীয় রাজনীতির এক ঐতিহাসিক মোড় ঘোড়ানোর দিন। এই দিনে এদেশের সিপাহী-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে এসেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, ফতুল্লা থানা যুবদল তাতে সর্বদা অগ্রভাগে থাকবে।”

​তিনি আরও বলেন, ফতুল্লা থানা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সাধারণ কর্মীদের সাথে নিয়ে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনের রাজপথের সব কর্মসূচিতে এভাবেই ঐক্যবদ্ধ থেকে অগ্রণী ভূমিকা পালন করবেন।

​মিছিলে ফতুল্লা থানা যুবদল ও স্থানীয় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।