

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন রনি সরদার’।
শুক্রবার ৬ নভেম্বর বিকেলে এক বিবৃতিতে তিনি প্রতিবাদ করেন।
রনি বলেন,সম্প্রতি আমার নাম ও ছবি ব্যবহার করে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় একটি ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে একটি মহল এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি কোনো যুবদলের পদপ্রার্থী বা যুবদল রাজনীতির সাথে যুক্ত নই; আমি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে জড়িত। আমার বিরুদ্ধে চাঁদাবাজি বা ছিনতাইয়ের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আমার বিরুদ্ধে তোলা এসব চাঁদাবাজি বা ছিনতাইয়ের অভিযোগ যদি কেউ সত্য প্রমাণ করতে পারে, তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এতে আমার কোনো আপত্তি নেই।
সাংবাদিক ভাই ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, কোনো বিষয়ে সংবাদ প্রকাশ বা লেখার আগে অবশ্যই বিষয়টি ভালোভাবে যাচাই-বাছাই করুন এবং প্রমাণ সাপেক্ষে সত্য ঘটনা তুলে ধরুন। কোনো রকম সত্যতা যাচাই না করে এভাবে মিথ্যা প্রচার চালিয়ে কাউকে হেয় করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, এই ধরনের ভিত্তিহীন অপপ্রচার অব্যাহত থাকলে আমি বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
আপনার মতামত লিখুন :