

খবর নারায়ণগঞ্জ.কম:
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নে বর্ণাঢ্য মিছিল করেছে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক খাইরুল আলম জসিমের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনির হোসেন ও খাইরুল আলম জসিমের নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণে এনায়েতনগর ইউনিয়নে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন :