এসপি, সিভিল সার্জনের সঙ্গে আমরা জুলাই যোদ্ধা জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন /
এসপি, সিভিল সার্জনের সঙ্গে আমরা জুলাই যোদ্ধা জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান হাবিব ও সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

সোমবার (১৪ই সেপ্টেম্বর) সকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জুলাই যোদ্ধাদের বিভিন্ন বিষয়, সংগঠনের কার্যক্রম এবং নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জুলাই যোদ্ধাদের কল্যাণ ও বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে জুলাই যোদ্ধা নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক দিলশাদ আফরিন যুগ্ম আহবায়ক জহির আহমেদ সোহেল। মো: আবুল বাসার অনিক আহব্বায়ক জুলাই শহীদ পরিবার সোসাইটি নারায়ণগঞ্জ।শহীদ আহসান কবিরের পিতা।
আহতদের মধ্যে ছিলেন কাওসার আহমেদ সুমন,সিরাজুল ইসলাম সোহেল, মাকসুদ,শহীদ মিজির বোন ফাতেমা, আহত জুবায়ের, আহত হৃদয়, মোজাম্মেল প্রমূখ।