
খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জনির উপর হামলার ঘটনা ঘটেছে। এর ঘটনায় সামাজিক সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হামলাকারীর বিচার দাবি করেন হামলার শিকার জাহাঙ্গীর আলম জনি সহ স্থানীয় মুরুব্বিরা।
এ ঘটনায় হামলাকারী মো.রাসেলকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে এবং সংবাদ সম্মেলন উল্লেখ করা হয় গত বৃহস্পতিবার রাতে আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের কার্যালয়ে স্থানীয় এক বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে বাসা ভাড়া নিয়ে বিরোধের মিমাংসা চলছিলো। উভয় পক্ষের সম্মতিতে যখন বিষয়টি সমাধানের পথে ছিল তখন মো.রাসেল আকস্মিক কার্যালয়ে ঢুকে জাহাঙ্গীর আলম জনির উপর চওড়া হয়। একপর্যায় জাহাঙ্গীর আলম জনির উপর হামলা করে তাকে নীলা ফুলা জখম করে।
সংবাদ সম্মেলনে আবারো বলা হয়, অভিযুক্ত মো. রাসেল এলাকায় একজন দুষ্টু প্রকৃতির লোক হিসেবে সকলের কাছে পরিচিত। তার বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে। সে আল-আমিন নগর এলাকায় রাতভর বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। কিন্তু ভয়ে কেউ তার বিরুদ্ধে কোনো প্রকার প্রতিবাদ করতে সাহস পায়না। তার বিরুদ্ধে বহিরাগত লোক এনে এলাকায় মাদকের ব্যবসা সহ স্থানীয়দের হয়রানি করার অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদ এর উপদেষ্টা আব্দুর রশিদ, সাবেক পঞ্চায়েত কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম, জাবালে নূর জামে মসজিদের উপদেষ্টা মো.টুটুল হোসেন, আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদ’র সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক এ.কাসেম, কোষাধ্যক্ষ স্বপন মিয়াদী, আব্দুল কাদির, শুক্কুর শেখ, হিরা সিকদার, শুক্কুর মাহমুদ, শহিদুল সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :