শ্রীবরদী’র ভেলুয়া ইউনিয়নে প্রাইম মিনিস্টার গোল্ডকাপের জন্য টিম তৈরির প্রস্তুতি
Jahid
প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন /
০
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
দেশে নতুন ফুটবল প্রতিভা খুঁজে বের করতে হলে তা একেবারে তৃণমূল থেকে শুরু করতে হবে। এই লক্ষ্যে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শেরপুরের শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের টিম তৈরির জন্য ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ঝগড়ার চর আর্দশ উচ্চ বিদ্যালয়, ভেলুয়া এম, কে আলিম মাদ্রাসা ও ভেলুয়া উচ্চ বিদ্যালয় থেকে ৩টি টিম নিয়ে ঝগড়া চর মাঠে একটি প্রীতি ম্যাচ এর আয়োজন করা হয়েছে। যার মূল লক্ষ্য ছিল দক্ষ খেলোয়ার বাছাই করা এবং ভেলুয়া ইউনিয়নের একটি শক্তিশালী টিম তৈরি করা। যা পরবর্তীতে উপজেলা পর্যায়ে খেলবে ইউনিয়নের হয়ে।
এ আয়োজনের শুভ উদ্বোধন করেন ভেলুয়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
ঝগড়ার চর আর্দশ উচ্চ বিদ্যালয়ের টিম খেলা শেষে চ্যাম্পিয়ন হয়ে উপজেলা পর্যায়ে খেলার জন্য মনোনীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝগড়ার চর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজল হক, ভেলুয়া এম, কে আলিম মাদ্রাসার প্রধান মোঃ এমদাদুল হক ও ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওই তিন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
আপনার মতামত লিখুন :