ন্যায্য বিচারের দাবীতে জুই আক্তারে সংবাদ সম্মেলন


Jahid প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন /
ন্যায্য বিচারের দাবীতে জুই আক্তারে সংবাদ সম্মেলন

খবর নারায়ণগঞ্জ.কম :
মিথ্যা সংবাদের প্রতিবাদ ও স্ত্রীর ন্যায্য বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জুই আক্তার।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে জুই আক্তার গণমাধ্যম কর্মীদের জানান, ২০২১ সালে কাজী শাহাদাত হোসেন সাজুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েকমাস পর থেকেই তার পৈশাচিক রুপ প্রকাশ পেতে থাকে। বিভিন্ন কারন সহ যৌতুকের জন্য সে আমাকে মারধর শুরু করে। আমার সুখের জন্য আমার বাবা তাকে বিভিন্ন সময় ৬০ লক্ষ টাকা প্রদান করে। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর কাজী শাহাদাত হোসেন সাজু, নাসিমা বেগম, রবিন ও কাজী সাইফুদ্দিন গংদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলা করা হলে আদালতে এই মর্মে হলফনামা দাখিল করে যে সে আমার সাথে সংসার করবে।

তিনি আরও বলেন, জামিন পাওয়ার পর পূণরায় আমাকে নির্যাতন করা শুরু করে। পরবর্তীতে তার বিরুদ্ধে আরো একটি যৌতুক মামলা দায়ের করা হয়, মামলা নং-১৪৬৩/২৫। শাহাদাত হোসেন সাজুর ঔরসে আমার একটি কন্যা সন্তান রয়েছে, যার বয়স তিন বছর। সে আমাকে কোন ভরনপোষণ দেয় না এমনকি মেয়ের জন্য কোন টাকা সে প্রদান করে না। গত কয়েক মাস যাবৎ মেয়েটি অসুস্থ্য থাকলেও সে কোন খোঁজ খবর নেয় নি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবী করছি।
সংবাদ সম্মেলনে জুই আক্তারের পিতা জুয়েল ভূইয়া উপস্থিত ছিলেন।