যারা শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায় না তারা ইসলামের মধ্যে নাই – দ্বীন ইসলাম প্রধান
Jahid
প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন /
০
খবর নারায়ণগঞ্জ.কম: ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু অদ্যাবধি বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায় নাই। স্বাধীনতার পরে কেউ সবুজ বাংলা করল, কেউ সোনার বাংলা কেউ সবুজ বাংলা করলো কোন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই। এদেশে শান্তি আনতে হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা দরকার।
আজ ২৮ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং ওয়ার্ড শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাও. দ্বীন ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৬নং ওয়ার্ড সভাপতি মুহা. ইব্রাহিম খলিলুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক মুহা. ইসমাইল, সহ-প্রচার সম্পাদক বিলাল খান প্রমুখ নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, আমরা শরিয়াহ কায়েম করতে চাই। যারা শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায় না তারা ইসলামের মধ্যে নাই। কারণ শরিয়াহ মানে নামাজ, শরিয়া মানে রোজা, হজ্জ, যাকাত, ন্যায় বিচার, ইনসাফ ইত্যাদি। সুতরাং শরিয়াহ কায়েম হলে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :