
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদ এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীতে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট) বাদ আছর নগরীর ডিআইটি এলাকার কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা থেকে বের করা হয়িএ স্বাগত র্যালিটি।
জুলুসের অগ্রভাগে জাতীয় পতাকা এবং আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সূন্নীয়া ‘ র পতাকা ও “ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ” লেখা ধারন করে এক দল মুসলমান অংশ নেন। জুলুসে অংশগ্রহনকারীদের “একটি চাঁদ,চারটি তারকা অঙ্কিত ” শত শত পতাকা বহন করতে দেখা যায়।
জুলুসকারীরা নগরীর দুই নং রেলগেট, চাষাঢ়া হয়ে মাদ্রাসা প্রাঙ্গনে মাগরিবের আগে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে সমাপ্ত হয়।
সমাবেশে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে মিলাদ,কিয়াম শেষে দেশ- জাতি,বিশ্ব মুসলিমের কল্যান কামনা করে মুনাজাত করা হয়।
উক্ত জুলুসে এ সময় উপস্থিত ছিলেন,গাউসিয়া কমিটির মহানগর সভাপতি, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোখলেসুর রহমান চৌধুরী, জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব নিজামউদ্দীন প্রধান,সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ রেফাজউদ্দীন, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোবারক হোসেন নেতৃত্ব দেন। জেলা আহলে সূন্নাত ওয়াল জামায়াতের আহবায়ক মুফতি আলী আকবর, জেলা গাউসিয়া কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ কাদেরী, ইমতিয়াজ আলম সেহবুর, বর্তমান সাংগঠনিক সম্পাদক মীর জয়নাল আবেদীন, মহানগর যুগ্ন-সম্পাদক ওমর ফারুক, দাওয়াতুল খায়র সম্পাদক মাওলানা আবু নাসের মুহাম্মদ মুসা, মাওলানা মাঈনুল হাসান, মাওলানা আব্বাসউদ্দীন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম খান, আলহাজ্ব ওসমান গনী, আলহাজ্ব জুলফিকার আহমেদ, আলহাজ্ব ওয়াহেদ দেওয়ান, মাওলানা জামালউদ্দীন নূরী, হাফেজ মাওলানা নাহিদুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ আশরাফি, মাওলানা জহিরুল ইসলাম তাহেরী, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা জাকারিয়া হোসাইন, হাফেজ মাওলানা হেসাইন আহমদ,আলহাজ্ব আবজল হোসাইন তালুকদার, আইনুল আজম শাহ নয়ন, রাশেদুল হাসান রুবেল, হোসাইন আহমদ সুজন, নূর নবী রনি, নীরব হোসেন জনি ও শত শত সূন্নী মুসলমানগণ।
আপনার মতামত লিখুন :