নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা


Jahid প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন /
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা

খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার নাজির এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা) এর কার্যকরী সভাপতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন।

দিনটি উপলক্ষে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মুহাম্মদ কামরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

এই বিশেষ দিনে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলির সমন্বয়ে তিনি যে আদর্শ স্থাপন করেছেন তা নতুন প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুকরণীয়। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

জন্মদিনে তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা আগামী দিনগুলোতে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

মুহাম্মদ কামরুল ইসলামের জন্মদিনে মহান আল্লাহর কাছে তাঁর সুখ, শান্তি ও সমৃদ্ধিময় জীবন প্রার্থনা করেছেন অনেকে।

শুভ জন্মদিন। আগামীর প্রতিটি দিন তাঁর জন্য বয়ে আনুক নতুন নতুন সাফল্য।