নারায়ণগঞ্জে সংসদ সদস্যদের সঙ্গে এনসিসিআই পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


Jahid প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন /
নারায়ণগঞ্জে সংসদ সদস্যদের সঙ্গে এনসিসিআই পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)-র পরিচালনা পর্ষদের উদ্যোগে নারায়ণগঞ্জের মাননীয় সংসদ সদস্যবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (০৮ আগস্ট ২০২৬) বেলা ১২.০০ টায় নারায়ণগঞ্জের চেম্বার ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে এনসিসিআই-এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং নারায়ণগঞ্জের স্থানীয় ৫টি আসনের সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় নারায়ণগঞ্জের শিল্প-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সাথে ব্যবসায়ী সমাজের নানা সমস্যা ও তা সমাধানের বিষয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা বলেন আমাদের মধ্যে রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকলেও জনগণের জীবনমানের উন্নয়নের স্বার্থে আমরা ৫জন একত্রে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি।

অতীতে যারা নেতৃত্ব দিয়েছে তারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে নাই। তাই নারায়ণগঞ্জ এখনো ‘বি’ ক্যাটাগরির জেলা। কিন্তু নারায়ণগঞ্জের জন্য আমরা পাঁচজন এমপি এক আছি। ব্যবসায়ীদের পাশেও আমরা আছি। একসাথেই কাজ করে যেতে চাই,” যোগ করেন তিনি।

বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যবদ্ধভাবে আলোচনার পর সুসংগঠিতভাবে দাবি-দাওয়া সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানিয়ে আবুল কালাম বলেন, “আমরা অনেক সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন দাবি উপস্থাপন করি। এইটা না করে আমাদের যৌথভাবে কাজ করতে হবে। নাহলে বরাদ্দের সময় জটিলতা তৈরি হয়। প্রয়োজনে একই ডিও লেটারে আমাদের পাঁচজন এমপিরও স্বাক্ষর থাকবে। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতেও সুবিধা হয়। আমরা বিরোধী দল, সরকারি দল যারাই আছি নারায়ণগঞ্জ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।”

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিকেএমইএ’র সহসভাপতি মোরশেদ সারোয়ার ,নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্ম্দ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু প্রমুখ।