তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আনন্দধামের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপনের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: সামাজিক সংগঠন আনন্দধামের উদ্যোগে  বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে “বাঙ্গালী জাতিসত্তার স্বকীয়তা সংরক্ষণে বাংলা নববর্ষ উদযাপনের গুরুত্ব”- শীর্ষক এক উম্মুক্ত আলোচনা সভা,  ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক   অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর  সভাপতিত্বে স্থানীয় গ্রীন আপেল রেস্টুরেন্ট আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: ইব্রাহিম হোসেন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আবু সাউদ মাসুদ। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম জীবন, মানবাধিকার ব্যক্তিত্ব সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার , নারায়ণগঞ্জ সমবায় ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম যোসেফ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নাজমুল হাসান প্রমুখ।

আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফের সার্বিক তত্ত্বাবধানে, ভাইস চেয়ারম্যান লোকমান আহমেদের ব্যবস্থাপনায় ও মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ, শ্যামল দত্ত, অতিরিক্ত মহাসচিব ইলিয়াস মামুন,  যুগ্ম মহাসচিব মোতালেব সানি, খোকন গাজী, আবদুল মজিদ মৃধা, সাহিত্য পরিচালক রোমান্টিক কবি এনামুল হক প্রিন্স, কবি ডালিম জাহাঙ্গীর, মজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি  অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম তার বক্তব্যে বলেন, বাঙ্গালী জাতিসত্তার স্বকীয়তা, অসাম্প্রদায়িক চেতনা এবং হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল বর্ষপঞ্জির পরিবর্তন নয়, বরং বাঙালির আত্মপরিচয়, ঐক্য এবং শেকড়ের সন্ধানের প্রতীক। বাঙ্গালী জাতিসত্তার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা পুলিশ প্রশাসন এই লক্ষে কাজ করে যাচ্ছি।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আবু সাউদ মাসুদ আনন্দধামকে এমন একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলা নববর্ষের উদযাপন আমাদের বাঙ্গালী জাতিসত্তার স্বকীয়তা প্রকাশ করে। আমরা যেন এই আধুনিকতার যুগে এটাকে হারিয়ে না ফেলি।

সভাপতির বক্তব্যে হাসিনা রহমান সিমু বলেন বাংলা নববর্ষ বাঙালির আবহমানকালের সার্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব।এই উৎসবের মধ্যেই রয়েছে বাঙালির আত্মপরিচয়, জাতীয়তাবাদের উত্থান এবং জাতিসত্তা ও সংস্কৃতির বিকাশ।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান  আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মোমারুফের জন্মদিন উপলক্ষে নৈশভোজের আয়োজন

Related Articles

Back to top button