তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই – টিআই করিম

খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ শহরে অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সিটি কর্পোরেশন, প্রশাসন, সচেতন মহল সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় অবৈধ ফুটপাত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল করিম এর নেতৃত্বে গলাচিপা মোড় থেকে চাষাড়া মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল করিম গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের কথা চিন্তা করে সুশীল সমাজ, রাজনীতিবিদ, প্রশাসন সহ সকলে মিলে অবৈধ ফুটপাত উচ্ছেদ করেছে। সাধারণ মানুষ এখন ভালোভাবে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারছে। সড়কে গাড়িও ঠিকভাবে এগুতে পারছে।
প্রত্যাশা অনুযায়ী জ্যাম এখনো পুরোপুরি কমছেনা। কারন উচ্ছেদের পূর্ব থেকেই তেল সংকট চলছে। যখন পাম্পগুলোতে তেলের জন্য লাইন হয় তখন স্বাভাবিকভাবেই কৃত্রিম জ্যামের সৃষ্টি হয়। পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী বর্তমানে আমরা ফুটপাতে কোন হকার বসতে দিচ্ছিনা।
আমরা কাউকে দোষ দিবোনা, সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজটও নিরসন করতে পারবো। আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ যেন নির্বিঘ্নে সড়কে চলাচল করতে পারে সেজন্য সকলের সহযোগীতা কামনা করছি।
এসময় ট্রাফিক ইন্সপেক্টর হানিফ, ট্রাফিক ইন্সপেক্টর শাহাদাত সহ প্রশাসনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button