তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

সিদ্দিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ২ হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় মিনি কাভার্ডভ্যান সহ  দুজনকে আটক করে পুলিশ।
রবিবার (২ মার্চ) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মাদানী নগর মাদ্রাসা সংলগ্ন আলামিন গার্মেন্টসের সামনে থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করে । এ সময় ওই কাভার্ডভ্যানে বোঝাইকৃত পরিবেশ দূষণকারী নিষিদ্ধ ওই পলিথিন বোঝাই জব্দ করা হয়।

আটককৃত চালক মো. ফারুক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের মো. মনির হোসেন খানের ছেলে। তার সহযোগী মো. রফিক মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জাগিরপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।

জব্দকৃত গাড়িতে ২ হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯২ হাজার ৭শ’ টাকা।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button