তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শহিদ ও বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাথে সহমত পোষণ করে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদ ও সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতী নেতৃত্বে হাজার শ্রমিক ও নেতাকর্মীদের নিয়ে চাষাড়া মুল অভিযানে যোগদেন।

‎সোমবার (১৩ই এপ্রিল) দুপুরে বাবুরাইল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-ঢাকা-২৫৫৮)-এর উদ্যোগে একটি মিছিল নিয়ে উচ্ছেদ অভিযানে যোগদান করেন।

‎সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদ বলেন, আজ হকার উচ্ছেদ করতে এসে দেখি ফুটপাত পুরো খালি উচ্ছেদ করার আগেই উচ্ছেদ হয়ে গেছে। আজকের যেমন হকার মুক্ত ফুটপাত দিয়ে সুন্দর করে মানুষ হাঁটছে বিগত দিনগুলোতে ঠিক এমনই হকারমুক্ত ফুটপাত দেখতে চাই।

এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিকদার চিশতী বাপ্পী বলেন, নারায়ণগঞ্জ মানুষের চলাচলের সুবিধার্থে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তার এই উদ্যোগ কে আমরা স্বাগত জানিয়ে কয়েক হাজার নেতাকর্মী ও শ্রমিক ভাইদের নিয়ে উচ্ছেদ অভিযানে যোগ দিয়েছি। আমরা চাই আজকের পর থেকে ফুটপাতে কোন হকার বসবে না। হকারদের যদি কেউ উস্কে দিয়ে থাকেন এবং এর পিছনে কেউ ইন্দোনদাতা থাকেন তাহলে তাকে আমরা ছাড়বো না।

‎এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মালেক সরদার, শহিদুল ইসলাম, লুৎফর রহমান মন্টু, সহ-সাধারণ সম্পাদক মস্তান প্রধান, মো. হারুন, আওলাদ খন্দকার, কোষাধ্যক্ষ মাহাবুব রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ উদ্দিন টিটু, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ রাজিব, সহ-দপ্তর সম্পাদক মো. রফিক, প্রচার সম্পাদক মো. পায়েল হোসেন আকাশ, কার্যকরী সদস্য রাজিব হোসেন, আওলাদ, সুমন, সাইদুল, বরকত, জুবায়ের, মোল্লা বাপ্পী, মোল্লা রবিন, ফয়সাল, জব্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button