সন্ত্রাসী হামলায় আহত সিদ্ধিরগঞ্জ তাঁতীদলের সভাপতি তাইজুলের পাশে কেন্দ্রীয় সদস্য সচিব
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি মোঃ তাইজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাড়িতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান।
রবিবার (১২ এপ্রিল) বিকেল ৬টায় সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ডের সৈয়দপুর এলাকায় তাইজুল ইসলামের বাড়িতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দদের নিয়ে দেখতে যান কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান। এসময় কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান তাইজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তাজুলের উপর হামলায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি রাখছি। এছাড়া তাজুল ইসলামের সুস্হতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহ্বায়ক মোঃ মুকবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল,সোনারগাঁও উপজেলা তাঁতী দলের আহ্বায়ক বুলবুল আহমেদসহ জেলা ও মহানগর তাঁতী দলের নেতাকর্মীরা।