মাছ ঘাটের সেড নির্মান কাজটি দ্রুত সমাধান করা হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

খবর নারায়ণগঞ্জ.কম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এর সাথে কথা বলেছেন,নারায়ণগঞ্জ ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ফয়সাল আহমেদ। তিনি বলেন, আমাদের ২শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মাছ ঘাটের সেড নির্মান কাজটি বিশ্ব ব্যাংকের সহায়তায় করে দেওয়ার কথা কিন্তু অনেকদিন হয়ে গেল আমাদের সেডটি এখনো নির্মাণ হচ্ছে না। এখানে ২০হাজার ব্যবসায়ী ব্যবসা করে থাকে। রোদ বৃষ্টি ঝর উপেক্ষা করে এখানে মাছ ব্যবসা করে থাকে।
এই সময় মন্ত্রী বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাকে জিজ্ঞেস করেন তাদের কি সমস্যা তিনি , বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা বলেন,মাছ ঘাটটির সেড নির্মান কাজটি বিশ্ব ব্যাংকের সহায়তায় করে দেওয়ার কথা এটি টেন্ডার দেওয়া হয়েছে টেন্ডার হয়ে গেলেই কাজ শুরু হবে।
মন্ত্রী বলেন,সমস্যার সমাধান করে দিচ্ছি আমাদের একটু ব্যাকতয় ঘটেছে। যত তাড়াতাড়ি পারা যায় আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (রেজিঃ-২১৫) এর সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সভপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন সনি, সহ-সাধারন সম্পাদক মো: হাবিবুর রহমান, কোষাদক্ষ মো: আব্দুর রশিদ, কার্যকরী সদস্য মো: সিদ্দিকুর রহমান সুমন, মো: শুক্কুর আলী, রব মিয়া, নারায়ণ দাস সহ ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সকল আড়ৎদারবৃন্দগণ

