তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যথাযোগ্য মর্যাদায় কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম:
​ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের তিনটি জামাত সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও দূর-দূরান্ত থেকে আসা হাজারো মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল ঈদগাহ ময়দান।
​জামাতের সময়সূচী ও ইমামতি মুসল্লিদের আধিক্য বিবেচনা করে ঈদগাহ কমিটি আগে থেকেই তিনটি জামাতের ব্যবস্থা গ্রহণ করন:
১ম জামাত সকাল ৬:৪৫ মিনিটে, ২য় জামাত সকাল ৮:০০ টায় এবং ৩য় জামাত সকাল ৮:৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। স্থানীয়রা উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন।

প্রতিটি জামাতের আগে খতিব সাহেবরা পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ বয়ান পেশ করেন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বশান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।
নামাজ শেষে ছোট-বড়, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

Related Articles

Back to top button